মাধবপুরে ট্রাক-বাস সংঘর্ষ, আহত ৭

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

মাধবপুরে ট্রাক-বাস সংঘর্ষ, আহত ৭

Manual2 Ad Code

ফাইল ছবি

Manual3 Ad Code


মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে সাতজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (০৭ জানুয়ারি) ভোররাতে মাধবপুর পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের সুশান সিএনজি পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

আহতরা হলেন- টাঙ্গাইল ঘাটাইলের মো. রাসেল (১৮), আফরোজা (১৪), মাহবুবুর রহমান (২৩), আতাউর রহমান (২৫), টাঙ্গাইল মধুপুরের এলজয়েড সোম (২১), ময়মনসিংহ হালুয়াঘাটের আরিফুল ইসলাম (৪০) ও সিলেট সুনামগঞ্জের মো. রহিম (২৫)।

 

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

 

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code