নবীগঞ্জে ট্রাকের চাকা ফেটে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

নবীগঞ্জে ট্রাকের চাকা ফেটে যুবকের মৃত্যু

Manual6 Ad Code

নিহত মাসুম আহমদ’র ফাইল ছবি। 

Manual2 Ad Code


নবীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন সদরঘাট নতুন বাজারে ব্লাস্ট হওয়া ট্রাকের চাকার রিং এর আঘাতে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ঐ ঘটনায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট উত্তরপাড়া  গ্রামের আব্দুল বারীর ছেলে মাসুম আহমদ (২৪) নিহত হয়।

 

জানা গেছে, নিহত মাসুম আহমদ মহাসড়কের পার্শ্ববর্তী চা-স্টলে বসে সন্ধ্যায় বন্ধুদের সাথে গল্প করছিল। হঠাৎ ঢাকা থেকে সিলেটগামী অতিরিক্ত মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৭২৫) ঘটনাস্থলে পৌঁছিলে আচকমা এর চাকা ব্লাস্ট হয়ে রিং ছুটে এসে মাসুমের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code