হবিগঞ্জে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

হবিগঞ্জে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় মো: তাহের মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

তিনি জানান, র‌্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) একটি আভিযানিক দল গোপন সংবাদেও সোমবার (১০ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগানের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

অপরদিকে র‌্যাব-৯, সিপিসি-১ কোম্পানীর অপর একটি আভিযানিক দল সোমবার (১০ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় চুনারুঘাট থানাধীন ৭নং উবাহাটা ইউনিয়েনর ৭নং ওয়ার্ডেও উলুকান্দি গ্রামের নতুন ব্রীজ হতে ১০ (দশ) কেজি গাঁজাসহ মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

Manual1 Ad Code

গ্রেপ্তার মো: তাহের মিয়া (৩৬) চুনারুঘাট থানা এলাকার বরদলিয়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

Manual5 Ad Code

 

পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর মাহফুজ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code