দাবি না মানায় ক্লাস-পরীক্ষা বর্জন শাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

দাবি না মানায় ক্লাস-পরীক্ষা বর্জন শাবি শিক্ষার্থীদের

Manual4 Ad Code

শাবিপ্রবি প্রতিনিধি :
ছাত্রীদের আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের অতর্কিত হামলা এবং তিন দফা দাবি না মানায় অনির্দিষ্টকালের জন্য সকল বিভাগের ক্লাস পরীক্ষা বর্জন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

রোববার (১৬ জানুয়ারি) রাত সাড়ে বারোটায় তাদের এসব সিদ্ধান্ত জানান শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাসের গোলচত্বর থেকে একটি মশাল মিছিল বের করেন তারা।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে ঘুরে দ্বিতীয় ছাত্রী হলের সামনে এসে শেষ হয়।  এদিকে তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Manual6 Ad Code



এর আগে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

ছাত্রীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, প্রভোস্ট কমিটি পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে হলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, অবিলম্বে দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দেওয়া।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code