শাবি উপাচার্যকে অবরুদ্ধ করলো আন্দোলনকারী ছাত্রীরা

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

শাবি উপাচার্যকে অবরুদ্ধ করলো আন্দোলনকারী ছাত্রীরা

Manual2 Ad Code

তিনদফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা

Manual5 Ad Code


শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে অবরুদ্ধ করেছেন ভুক্তভোগী আন্দোলনকারী ছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসকে প্রত্যাখান করে তারা এমনটি করেছেন।

Manual8 Ad Code

 

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ২টর দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস আন্দোলনকারী ছাত্রীদের কাছে এক সপ্তাহ সময় চান। কিন্তু ভুক্তভোগী ছাত্রীরা তাকে বলেন, এখনই গালিগালাজকারী প্রভোস্টকে পদত্যাগ করতে হবে।

 

এছাড়া, প্রশাসনের সামনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচার চান তারা।


।আরও পড়ুন


একপর্যায়ে, অধ্যাপক তুলসী কুমার দাসসহ প্রশাসনের অন্যান্যরা কোনো সিদ্ধান্ত না জানিয়ে স্থান ত্যাগ করলে আন্দোলনকারী ছাত্রীরাও তাদেরকে অনুসরণ করে বিভিন্ন স্লোগান দিয়ে এগুতো থাকে।

 

Manual7 Ad Code

এসময়ে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বের হলে আন্দোলনকারী ছাত্রীরা তার পথরোধ করে। একপর্যায়ে, তিনি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিল্ডিংয়ের মধ্যে অবস্থান নেন।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত, শাবি উপাচার্যকে আইসিটি ভবনের ৩৩৩ নম্বর রুমে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code