সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৭৫ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত মোছা: রোকেয়া খাতুন (২৮)। এ সময় মহিলার স্বামী, দেবর ও ঝাসহ ৪ মাদক কারবারি পালিয়ে যায়।
সোমবার (১৭ জানুয়ারি) অভিযান পরিচালনা করে সকাল সাড়ে ৮টায় চুনারুঘাট থানাধীন ৩নং দেওরগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাদক কারবারি আব্দুলহ হাইয়ের বসতবাড়ি থেকে গাঁজাসহ তার স্ত্রীকে গ্রেপ্তার করে র্যাব-৯, সিপিসি-১ এর একটি আভিযানিক দল।
এ সময় র্যাব-৯ এর উপস্থিতি টের পেয়ে কৌশলে আলোচিত মাদক ব্যবসায়ী চুনারুঘাট থানাধীন বাঘারুক গ্রামের মো: আব্দুল জাহিরের দুই ছেলে মো: আব্দুলহাই (৩৫) ও মো: কাউছার মিয়া (২৮), তার স্ত্রী মোছা: রুমা বেগম (২৫) এবং শিমুলতল (বাঘাবাড়ী) গ্রামের মো: ইদ্রিস আলীর ছেলে মো: আলমগীর (৩২) পালিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করে নিয়ে যায় র্যাব।
অভিযানের নেতৃত্ব দেন লে: কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি আব্দুল্লাহ-আল-নোমান।
র্যাব’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মহিলা পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ একে অপরের সাথে পরিকল্পনা করে এই মাদক ব্যবসা করে আসছে।
গ্রেপ্তারকৃত মহিলা আরও জানায় যে, ভারতীয় সীমান্ত কাছাকাছি থাকায় ভারত থেকে গাঁজা নিয়ে এসে বাংলাদেশের মাদক ডিলারদের নিকট মাদক ক্রয়-বিক্রয় করে থাকেন।
উদ্ধারকৃত গাঁজা, মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদেরকে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর সিলেট মিডিয়া সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি