হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Manual5 Ad Code

ফাইল ছবি

Manual8 Ad Code


হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায় নি।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

 

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কুদ্দুছ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

Manual7 Ad Code



সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code