নানার মরা মুখও দেখতে গেলো না রুবি

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২

নানার মরা মুখও দেখতে গেলো না রুবি

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা। এমনকি নানার মরা মুখ দেখতেও অনশনস্থল ত্যাগ করেনি রুবি নামের এক শিক্ষার্থী।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

শনিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এমনটাই জানায় আন্দোলনকারীরা।

Manual4 Ad Code

 

আন্দোলনকারীরা জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনশনরত এক শিক্ষার্থীকে অনশন ভাঙাতে মুখে জোর করে জুস ঢুকানোর চেষ্টা করে শিক্ষকেরা। এসময় অনশনকারী হাত দিয়ে বাধা দিতে গেলে বাঁ হাতে আঘাত পায়। তবুও, শিক্ষকদের জোর প্রচেষ্টায়ও সে অনশন ভাঙেনি।

Manual4 Ad Code



এদিকে শুক্রবার রাত ১০টার দিকে অনশনকারী রুবি সংবাদ পায় তার নানা মারা গেছে। মৃত নানার মুখখানি দেখানোর জন্য রুবিকে নিতে আসে তার ছোট ভাই। তবে, ভাইকে ফিরিয়ে দিয়ে অনশনেই থেকে রুবি। সাফ জানিয়ে দেয় উপাচার্যের পদ থেকে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত রুবি অনশনেই থাকবে।

 

এদিকে, শাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসা ২৪ জন শিক্ষার্থীর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্য পদ না ছাড়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।


।আরও পড়ুন

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code