নবীগঞ্জে ৫ শীর্ষ ডাকাতসহ গ্রেপ্তার ৮

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২

নবীগঞ্জে ৫ শীর্ষ ডাকাতসহ গ্রেপ্তার ৮

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে রাতভর সাড়াশি অভিযান চালিয়ে ৫ শীর্ষ ডাকাতসহ ৮ আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিধারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশ থেকে ডাকাতির সরঞ্জামাদী ও একটি পিক আপসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হল- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার মো. নইমুল্লাহ হোসেনের পুত্র মো. মতিবুর রহমান (২৫), সিলেটের গোয়াইনঘাট থানার জয়নাল আবেদীন মিয়ার পুত্র মো. রিপন হোসেন (২৬), ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর থানার আ. খালেক এর পুত্র সাহাব উদ্দিন (২৬), মৌলভীবাজার জেলার রাজনগর থানার মোস্তফা মিয়ার পুত্র আহাদ মিয়া (৪২) ও নবীগঞ্জ থানার রুস্তুমপুর  এলাকার জমশেদ মিয়ার পুত্র কামরুল হাসান (২৬)।

 

Manual1 Ad Code

জানা যায়, উল্লেখিত সময়ে গ্রেফতারকৃত ৫ ডাকাতসহ ১০-১২ জনের একটি ডাকাতদল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি ও পরিকল্পনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কমকর্তা) মো. ডালিম আহমেদর নির্দেশনায় ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১টি এইচ পিকআপ গাড়ি, ১টি তালা কাটার যন্ত্র, ২টি লোহার রোড, ১টি লোহার সাবল, ১টি স্টিলের চাকু ও সাদা রংয়ের রশি উদ্ধার করা হয়।

 

এছাড়াও বুধবার রাতব্যাপী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নবীগঞ্জ থানার এনাতাবাদ এলাকার আলীম উল্লার পুত্র মো. আব্দুল তাহিদ মিয়া (৫৬) ও সি আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মান্দার কান্দি এলাকার সুন্দর মিয়ার পুত্র রুয়েল মিয়া (৩০) সহ মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, নবীগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিনিয়তই আমরা বিভিন্ন মামলার আসামি গ্রেফতার করতে অভিযান চালাচ্ছি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code