সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
নারায়ণগঞ্জের মদনপুরে জাহিন গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ওই কারখানার কয়েকজন শ্রমিক জানান, ছুটির দিন হওয়ায় কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিল না।
Design and developed by ওয়েব হোম বিডি