হবিগঞ্জে বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

হবিগঞ্জে বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেসবাহ আহমেদ এ আদেশ দেন।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

এর আগে গত ৫ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও এএফএম আব্দুল মবিনের আদালত তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

 

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে হবিগঞ্জ জেলা বিএনপি। এতে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও পৌনে ২টায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code