রেললাইনে প্রাইভেটকার, ট্রেনের ধাক্কায় নিহত ৩

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

রেললাইনে প্রাইভেটকার, ট্রেনের ধাক্কায় নিহত ৩

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
ঘন কুয়াশায় রেলক্রসিংয়ে থাকা দড়ির ব্যারিকেড বুঝতে না পেরে রেললাইন অতিক্রম করার চেষ্টা করেন যাত্রীবাহী প্রাইভেট কারের চালক। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনের ধাক্কায় ১০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায় প্রাইভেট কারটি। গাড়িতে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত দুজন যাত্রীকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।

Manual2 Ad Code

 

বুধবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট রেলগেট নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual2 Ad Code

 

নিহতরা হলেন- চালক রংপুরের বদরগঞ্জ উপজেলার ইসলাম উদ্দিনের ছেলে মাসুম হোসেন (৪০) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার শাহ্পাড়ার (খাগড়াবন্দ) মো. আব্দুল হালিম শাহের ছেলে হাফিজুর রহমান শাহ (৩৮)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

 

স্থানীয়দের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার সময় জেলার পার্বতীপুর থেকে একটি প্রাইভেটকার জয়পুরহাটে যাওয়ার পথে রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ তিনজন যাত্রীর মৃত্যু হয়। লাশ স্থানীয় জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

 

দায়িত্বরত গেইটম্যান সাইফুজ্জামান (৩৩) বলেন, রেলক্রসিং গেইটের মেরামত কাজ চলছিল। ভোরে ট্রেন আসার সিগনালে আমি দড়ি দিয়ে ব্যারিকেড দিয়েছিলাম। সিগনালে দুটি ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি প্রাইভেট কার ব্যারিকেডের পাশ দিয়ে অতিক্রম করার সময় কুড়িগ্রাম এক্সপেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়।

 

রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করেছি। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। যাত্রীরা সবাই প্রাইভেট কারে করে ড্রাইভিং লাইসেন্স করার জন্য জয়পুরহাটে যাচ্ছিলেন।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code