বান্দরবানে সন্ত্রাসী হামলায় সেনাসদস্যসহ নিহত ৪

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২

বান্দরবানে সন্ত্রাসী হামলায় সেনাসদস্যসহ নিহত ৪

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বান্দরবানের রুমায় টহলরত সেনাসদস্যদের উপর ‘সন্ত্রাসী হামলায়’ ৩ ‘সন্ত্রাসী’ ও একজন সেনাসদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

 

Manual4 Ad Code

বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ফিরোজ নামে আরও একজন সেনাসদস্য। নিহত সেনাসদস্যের নাম সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান।

 

Manual5 Ad Code

নিহত অন্য ৩ ব্যক্তিকে জনসংহতি সমিতির সদস্য দাবি করা হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।

Manual8 Ad Code

 

ঘটনার পর তল্লাশি চালিয়ে থেকে ১টি এসএমজি, ৩টি দেশীয় বন্দুক, সেনাবাহিনীর আদলে তৈরি ৩ সেট পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণে গোলা-বারুদ উদ্ধারে কথা জানিয়েছে সেনাবাহিনী।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code