চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২

চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু

Manual8 Ad Code

চাঁদপুর সংবাদদাতা :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাবুরহাট-মতলব সড়কের বড়দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

নিহতরা হলেন- মতলব ঘনিয়ার পাড় এলাকার চালক জসিম উদ্দিন মোল্লা, চাঁদপুর শহরের পুরাণ বাজারের হানিফ বেপারী, নতুন বাজার এলাকার নুপুর ও অজ্ঞতানামা এক বৃদ্ধা।

 

প্রত্যক্ষদর্শী ও মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশা চাঁদপুর থেকে যাত্রী নিয়ে মতলবের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মতলব উত্তর উপজেলার ঘনিয়ার পাড় এলাকার জালাল উদ্দিন মোল্লার ছেলে সিএনজিচালক জসিম উদ্দিন মোল্লা মারা যান। বাকি সিএনজিতে থাকা অপর পাঁচ যাত্রীর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে মারা যান চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী, নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর এবং ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনাম বৃদ্ধা।

Manual4 Ad Code

 

দুর্ঘটনায় নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও আহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

 

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে নিহত চালকের মরদেহ, মাইক্রোবাস ও সিএনজি উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code