মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, বসত ঘরে ঢুকলো বাস

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, বসত ঘরে ঢুকলো বাস

Manual4 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের মাধবপুরে বাস ও সেভেনসিটারের (মেক্সি) সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দশ যাত্রী আহত হয়েছেন। রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার ১১নং বাঘাসুরা ছালাহাবাদ মাদ্রাসা গেইট নামকস্হানে এ ঘটনা ঘটে।

 

ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট বাস (কুমিল্লা ব–১১-০০৯৫) ও সিলেটগামী সেভেনসিটার (মেক্সি) সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং দশজন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাধবপুর ও হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

 

নিহত মেক্সির চালক ছায়েদ মিয়া (৫২) শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের বাসিন্দা।

Manual2 Ad Code

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর ৩টায় ঢাকাগামী কুমিল্লা ট্রান্সর্পোটের একটি যাত্রীবাহী বাস (কুমিল্লা ব–১১-০০৯৫) উল্লেখিত স্থানে সেভেনসিটারের (চাঁন্দের গাড়ি) সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চান্দের গাড়ীর চালক ছায়েদ মিয়া নিহত হন।

 

খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

Manual2 Ad Code

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে কুমিল্লা ট্রান্সপোর্টের চালক পালিয়ে আছে। পুলিশ ও ফায়ারসার্ভিস এর লোকজন আসার আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন।

 

এদিকে, কুমিল্লা ট্রান্সপোর্ট বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হরিতলা গ্রামের মোজ্জাম্মেল হকের বাড়ির বসত ঘরের দেওয়াল ভেঙে সম্পূর্ণ ঘরে গিয়ে ধাক্কা দেয়। ফলে বসত ঘরের বিভিন্ন স্থানে দেওয়াল দ্বিখণ্ডিত হয়ে গেছে। এছাড়া পাশে আরেকটি টিন সেডের ঘরও ভেঙ্গে পড়ে।

 

ক্ষতিগ্রস্থ মোজ্জাম্মেল হক জানান, এই দুর্ঘটনায় তার আধাপাকা বসত নির্মাণ ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সবমিলিয়ে প্রায় ৫ লাক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code