চুনারুঘাটে ১০ লক্ষ টাকার চোরাই গাছসহ বনদস্যু গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২

চুনারুঘাটে ১০ লক্ষ টাকার চোরাই গাছসহ বনদস্যু গ্রেপ্তার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১০ লক্ষ টাকা মূল্যের চোরাই গাছসহ এক বনদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সিলেট মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।

 

তিনি জানান, সাতছড়ি রেঞ্জের বনের গাছ কেটে অন্যত্র পাচার করে তা বিক্রি করছে বন দস্যুরা এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) চুনারুঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯, সিপিসি-১ এর হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ক্যাম্প’র সদস্যরা। অভিযানকালে রেমা কালেঙ্গা বনের ভিতর গাছ কাটা অবস্থায় ২টি বল্লম, ১টি রামদা, ১ টি দা ও ১টি করাতসহ এক বনদস্যুকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

 

গ্রেপ্তারকৃতের নাম মো: আব্দুর রউফ (৩২)। সে চুনারুঘাট থানা এলাকার বাসুল্লা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

 

Manual4 Ad Code

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বনদস্যু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সাতছড়ি রেঞ্জের গাছ কাটার কথা স্বীকার করে।

 

Manual3 Ad Code

সে জানায়, তার বাহিনীর সদস্যরা মূলত আব্দুল খালেক ও নূর বাহিনীর ছত্রছায়ায় সাতছড়ি রেঞ্জের বনের গাছ কেটে থাকে। এই বনদস্যু বাহিনীর সকল সদস্যের নামে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী ও তার বাহিনী এই কাজের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করলেও এসব বনদস্যুদের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

Manual4 Ad Code

 

গ্রেপ্তারকৃত বনদস্যুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code