সড়কের পাশে মিললো ২ নবজাতকের মরদেহ

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

সড়কের পাশে মিললো ২ নবজাতকের মরদেহ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কের পাশে কাপড়ে মোড়ানো দুইটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে। পুলিশ জানায়, নবজাতকগুলোর বয়স সর্বোচ্চ ১-২ দিন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতক পাওয়া যায়।

 

শাহাবউদ্দিন বলেন, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code