সাতছড়ি উদ্যান থেকে অন্তঃসত্বা নারীর লাশ উদ্ধার, স্বামী আটক

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২

সাতছড়ি উদ্যান থেকে অন্তঃসত্বা নারীর লাশ উদ্ধার, স্বামী আটক

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে আছমা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বনের লেবুবাগানের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

নিহত আছমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার গৌকরন গ্রামের আলী মিয়ার মেয়ে। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এরআগে বুধবার বিকালে তার স্বামী আলমগীর মিয়ার সঙ্গে ওই নারী সাতছড়িতে এসেছিল।

Manual4 Ad Code

 

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে সাতছড়িতে এনে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যেতে পারে। এ ঘটনার পর পুলিশ তার স্বামীকে আটক করেছে।

Manual3 Ad Code

 

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে নাসিরনগর থানা পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code