মাধবপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২

মাধবপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আকছির মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

 

Manual4 Ad Code

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প’র একটি আভিযানিত দল।

Manual8 Ad Code

 

র‍্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের এএসপি আব্দুল্লাহ আল নোমান জানান, গত বছরের ৫ ডিসেম্বর মাধবপুর উপজেলার এক গৃহবধূকে কয়েকজন মিলে ধর্ষণ করে। ঐ ঘটনায় ৬ ডিসেম্বর আকছির মিয়াকে প্রধান আসামি করে মাধবপুর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার গৃহবধূ। মামলার পর দীর্ঘদিন পালিয়ে ছিলেন আকছির মিয়া। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে আকছির মিয়া এক সহযোগীসহ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গা ঢাকা দিয়ে আছেন।

 

Manual3 Ad Code

এরই ধারাবাহিকতায় শনিবার ভোরের দিকে অভিযান চালিয়ে এক সহযোগীসহ আকছির মিয়াকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান এএসপি আব্দুল্লাহ আল নোমান।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code