সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে প্রায় ১০ কেজি ওজনের ৯০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ঐ সোনা জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।
শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে শুল্ক গোয়েন্দা সূত্র জানা যায়, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে কাস্টমস গোয়েন্দারা প্রায় ৭ কোটি টাকা মূল্যের ৯০টি সোনার বার উদ্ধার করে। এগুলোর ওজন সাড়ে ১০ কেজি।
Design and developed by ওয়েব হোম বিডি