ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ জনের

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ জনের

Manual6 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার জন নিহত হয়েছেন।

 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ও সরাইল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২) ও খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।

Manual2 Ad Code

 

এর আগে, সকাল পৌনে ৭টায় বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটমুখী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) মারা যান। তাদের বাড়ি বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

এ দুর্ঘটনায় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে হোসনে আরা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ফরিদ মিয়াকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

 

Manual6 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শাহজালাল আলম জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code