ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজে হামলা, ১ নাবিক নিহত

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২২

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজে হামলা, ১ নাবিক নিহত

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
ইউক্রেনের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার (০২ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে অলভিয়া বন্দরে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে এ হামলা হয়।

 

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। হামলার পরই নাবিকরা আগুন নেভানোর চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি। এরইমধ্যে একজন মারা গেছেন বলেও জানান ক্যাপ্টেন আনাম।

 

এর আগে, ইউক্রেনের জলসীমায় আটকে পড়েছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এর এই জাহাজটি। এতে ২৯ জন নাবিক রয়েছে বলে বিএসসি সূত্রে জানা গেছে।

 

Manual8 Ad Code

বিএসসি সূত্রে জানা যায়, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়।

 

Manual3 Ad Code

তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটির বন্দরগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশি জাহাজটির মতো আরও কয়েকটি জাহাজ সেখানে আটকা পড়েছে।

 

রোববারও (২৭ ফেব্রুয়ারি) জাহাজটি ওই বন্দরের সামনে নদীতে নোঙর করে রাখা ছিল। জাহাজটি অলভিয়া বন্দর থেকে পণ্য বোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।

Manual4 Ad Code

 

এরপর জাহাজের একাধিক নাবিক নিজেদের ফেসবুক পেজে পরিস্থিতি জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা উদ্ধারের আকুতি জানিয়ে সহায়তা চেয়েছিলেন। এরইমধ্যে এ হামলার ঘটনা ঘটলো।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code