সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান ও বাহুবল উপজেলার ৭ ইউপি নির্বাচনে সাতজন নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান। গত ৩১ জানুয়ারি সারা দেশের ন্যায় ষষ্ঠ ধাপে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ও বাহুবলের ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
চেয়ারম্যানরা হলেন বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নে মোহাম্মদ তোফাজ্জল হক, ২নং পুটিজুরী ইউনিয়নে মো. মুদ্দত আলী, ৩নং সাতকাপন ইউনিয়নে মো. আব্দুর রেজ্জাক, ৪নং বাহুবল সদর ইউনিয়নে আজমল হোসেন চৌধুরী, ৫নং লামাতাসী ইউনিয়নে আ ফ ম উস্তার মিয়া তালুকদার, ৬নং মিরপুর ইউনিয়নে মো. শামিম আহমেদ, ৭নং ভাদেশ্বর ইউনিয়নে কামরুজ্জামান ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে মো. বুলবুল খান। শপথ গ্রহণ শেষে চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলা প্রশাসক।
শপথ গ্রহণের প্রাক্কালে নব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ইউপি চেয়ারম্যান হিসেবে সব কার্যক্রমে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব নিতে হবে, নাগরিকদের ভালোভাবে সেবা দিতে হবে। আপনাদের মাধ্যমে আমরা যেন নাগরিক সেবার মান বাড়াতে সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম ভালোভাবে বাস্তবায়ন করতে পারি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমাসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যকর্মীরা।
Design and developed by ওয়েব হোম বিডি