হবিগঞ্জে বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২

হবিগঞ্জে বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে তারা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual7 Ad Code

 

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও হবিগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নেতাকর্মীরা কিছু দিন আগে হাইকোর্ট থেকে তিন সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। বৃহস্পতিবার স্থায়ী জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন। কিন্তু বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীরা হলেন- হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আইয়ুব আলী পোদ্দার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, জেলা যুবদলের সদস্য জসিম উদ্দিন, নুরুল হক, তোফাজ্জল শাহ, পারভেজ আলম, মো. মান্না মিয়া এবং হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ টুটন।

Manual2 Ad Code

 

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গত বছরের ২২ ডিসেম্বর হবিগঞ্জে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নেয়া হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও পৌনে ২টায় মিছিল নিয়ে সমাবেশে যোগ দেওয়ার সময় শায়েস্তানগর পয়েন্টে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুলিশসহ অন্তত একশ জন আহত হন। পরে এ ঘটনায় পুলিশ বিএনপির দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code