ঘুরতে বেরিয়ে পিকআপের সাথে সংঘর্ষ, প্রাণ গেলো ৩ বন্ধুর

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২

ঘুরতে বেরিয়ে পিকআপের সাথে সংঘর্ষ, প্রাণ গেলো ৩ বন্ধুর

Manual3 Ad Code

ফাইল ছবি

Manual2 Ad Code


সুরমা মেইল ডেস্ক :
রাজধানীর রূপনগর এলাকায় ছুটির দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তিন বন্ধু। শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে রূপনগর বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

নিহত তিন বন্ধু হলেন- মিলন হোসেন (২২), হারুন (১৭) ও শামীম হোসেন (১৮)।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মিলন সাড়ে ৬টার দিকে মারা যান। শামীম চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৮টার দিকে মারা যান। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হারুনের মৃত্যু হয় ঘটনাস্থলে।

 

Manual2 Ad Code

নিহতদের বন্ধু হাছান জানান, মিলন একটি অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে কাজ করত। হারুন ও শামীম মোটর গ্যারেজে কাজ করতো। বিকালে ৩ বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পরে জানতে পারি রূপনগর বেড়িবাঁধে পিকআপের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে হারুনকে মৃত দেখতে পাই। আহত মিলন ও শামীমকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয় হলে মিলন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় শামীমও মারা যায়।

Manual4 Ad Code

 

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রূপনগরে বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকি দু’জন ঢামেক হাসপাতালে মারা গেছেন। তাদের একজনের বিস্তারিত ঠিকানা পাওয়া গেলেও দু’জনের ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code