রোহিঙ্গা ক্যাম্পের আগুনে শিশুর মৃত্যু, পুড়েছে ৪ শতাধিক ঘর

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পের আগুনে শিশুর মৃত্যু, পুড়েছে ৪ শতাধিক ঘর

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আর আগুনে পুড়ে গেছে চার শতাধিক’ বসত ঘর।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের বি ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

 

তিনি জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস এপিবিএন পুলিশসহ স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক রোহিঙ্গা শিশু দগ্ধ হয়ে মারা গেছে। তবে নিহতের শিশুর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রায় চার শতাধিক ঝুপড়ীঘর পুড়ে গেছে বলে জানান তিনি।

 

Manual7 Ad Code

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকেও আরো দুইটি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

Manual2 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরপর তিন বার আগুনের ঘটনা ঘটে।

Manual3 Ad Code


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code