কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (০৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীরা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

Manual2 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মিম,তাসফিয়া ও রিমা নামের ৩ শিক্ষার্থী নিহত হয়। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষব্ধ লোকজন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে।

 

সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) বিল্লাল হোসেন বলেন, ৩ জন নিহতের খবরে এলাকার লোকজন সড়ক অবরোধ করে রেখেছে, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, বুধবার স্কুলে আসার সময় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code