সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে সাড়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গাঁজা পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বুধবার (১৬ মার্চ) র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো: লুৎফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ মার্চ) দেওরগাছ ইউনিয়নের আমতলী গ্রামে চেকপোস্ট স্থাপন করে মৌলভীবাজার শ্রীমঙ্গল ক্যাম্প’র একটি আভিযানিক দল। এ সময় একটি প্রাইভেটকার দিয়ে গাঁজা পাচারকালে তল্লাশী চালিয়ে সাড়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জের সদর উপজেলার ওয়েজখালী গ্রামের মো: শাহআলম (২৮) ও মো: সাইদুল ইসলাম (২৬)।
র্যাব’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়- তারা একে অপরের সহযোগীতায় সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেয় এবং দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
পরবর্তীতে র্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি