হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই জনের। মঙ্গলবার ও বুধবার (১৬ মার্চ) নবীগঞ্জ থানাধীন সৈয়দপুর বাজারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান আহমদ (২২) ও মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে পিয়াজ বাহী ট্রাকের ধাক্কায় আবু হাসান (১৮) ঘটনাস্হলে নিহত হয়েছেন।

 

পৃথক দুর্ঘটনায় নিহতরা হলেন- মাধবপুর উপজেলার উপজেলার নিয়ামতপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে সালমান আহমদ ও ঝিনাইদহ জেলার শুক্কুর আলীর ছেলে আবু হাসান।

 

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী (ঢাকা মেট্রো ট-১৫-২৬৭৭) ট্রাক ও আউশকান্দিগামী (ঢাকা মেট্রো হ-৫২-১৭৯২) মোটরসাইকেলটি সৈয়দপুর বাজারে পৌছামাত্র ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

Manual5 Ad Code

 

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং সালমান আহমেদকে (২২) সিলেট মা-মনি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Manual2 Ad Code

 

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ নবীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাকটি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার-হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি। তারা পালিয়ে গেছে। কতৃপক্ষের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে মাধবপুরে পিয়াজ বাহী ট্রাকের ধাক্কা লরি চালকের সহকারী আবু হাসান (১৮) ঘটনাস্হলে নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

শায়েস্তাগঞ্জ হাইয়ে থানার ওসি মইনুল ইসলাম জানান, একটি লরি দাড় করিয়ে চালক ও হেলপার বিশ্রাম নিচ্ছিলেন। এসময় সিলেটগামী পিয়াজ বাহী একটি ট্রাক দ্রুতগতিতে লরির সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে লরির চালকের সহকারী  ঘটনাস্থলেই মারা যান।

 

Manual1 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে  সড়কের যানজট মুক্ত করে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরছ করেছে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code