সন্ত্রাসীর ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

সন্ত্রাসীর ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

Manual1 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে আওয়ামী লীগের আনন্দের দিনেই শোকের ছায়া নেমে এসেছে। শহরের প্রাণকেন্দ্র জেনারেল হাসপাতাল এলাকায় জেএসএস সন্ত্রাসীর ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন হয়েছে। নিহতের নাম জয় ত্রিপুরা (২৫)।

 

Manual8 Ad Code

পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার (১৬ মার্চ) দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল গেইট এলাকায় ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরা দাঁড়িয়ে ছিলো। হঠাৎ কেউ কিছু বুঝে ওঠার আগে একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাকে ছুরিকাঘাত করতে থাকে। ঘাতকদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে জয় ত্রিপুরা মাটিতে লুটিয়ে পড়লে, তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

Manual1 Ad Code

পরে পুলিশ ও স্থানীয়রা তাকে এক পর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জয় ত্রিপুরা জেলা ছাত্রলীগ’র উপ-প্রচার সম্পাদক ও শহরের দেবাশীষ নগর এলাকার খোকন মনি ত্রিপুরার ছেলে।

 

এদিকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুনের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা জয় ত্রিপুরাকে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান। এ সময় ছাত্রলীগ নের্তৃবৃন্দ জয় ত্রিপুরা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তসহ ঘাতকদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

এ ব্যাপারে রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code