চট্টগ্রামে জাহাজডুবি: এখনো খোঁজ মেলেনি ৫ নাবিকের

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

চট্টগ্রামে জাহাজডুবি: এখনো খোঁজ মেলেনি ৫ নাবিকের

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি টিংকু-১৪ লাইটারেজ জাহাজডুবির ঘটনায় এখনও নিখোঁজ পাঁচ নাবিক। এ নিয়ে নাবিকদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

 

শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর কোস্টগার্ডের উদ্ধার অভিযানের ১৮ ঘণ্টা পেরিয়ে গেছে। নিখোঁজরা জীবিত আছেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় স্বজনদের বরাত দিয়ে লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি নবী আলম বলেন, কোস্টগার্ডের উদ্ধার অভিযান এখনও চলছে। নিখোঁজ পাঁচ নাবিকের স্বজনরাও কোস্টগার্ডের সঙ্গে রয়েছেন। তবে স্বজনরা দুশ্চিন্তায় আছেন।

 

Manual3 Ad Code

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ বলেন, ‘নিখোঁজদের উদ্ধার করা না পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। জোয়ার-ভাটার একটা বিষয় আছে। তাই আমরা বহির্নোঙরের কুতুবদিয়া, সাঙ্গু, আনোয়ারা, বাঁশখালী ও পতেঙ্গা পয়েন্টে উদ্ধার চালাচ্ছি।’

 

Manual8 Ad Code

চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, কোস্টগার্ডের সঙ্গে বন্দরের একটি উদ্ধারকারী জাহাজও নিখোঁজ পাঁচ নাবিককে উদ্ধারে কাজ করছে। যদিও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code