সড়কে গেলো শালা-দুলাভাইয়ের প্রাণ

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

সড়কে গেলো শালা-দুলাভাইয়ের প্রাণ

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় শালা-দুলাভাই নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) ভোরে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ রাজাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

নিহতরা হলেন- শহরের বড়বন্দর এলাকার ২৩ বছর বয়সী আনোয়ারুল ইসলাম কৃষন মজুমদার ও তার শালা ২২ বছরের নজরুল ইসলাম।

 

স্থানীয়রা জানায়, ভোরে মোটরসাইকেলে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন শালা-দুলাভাই। কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কেরে ওপর দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত আরেকটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনই নিহত হন।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, তাদের মরদেহ উদ্ধারে গিয়ে ২২ বোতল ফেনসিডিলও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code