চট্টগ্রামে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২২

চট্টগ্রামে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৪

Manual4 Ad Code

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হারুনুর রশিদ (৩০) ও সাইদুল (৩৩)। তারা লোহাগাড়া উপজেলার বাসিন্দা। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code