শায়েস্তাগঞ্জে ভাগনের ছুরিকাঘাতে ঘুমন্ত মামি খুন

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

শায়েস্তাগঞ্জে ভাগনের ছুরিকাঘাতে ঘুমন্ত মামি খুন

Manual2 Ad Code

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মধ্যরাতে ঘুমন্ত মামিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ভাগনে শুক্কুর আলীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে গেছে পুলিশ।

 

রোববার (২০ মার্চ) রাতে উপজেলার পূর্ব বাগনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিনা বেগম ওই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।

 

অভিযুক্ত শুক্কুর আলী চুনারুঘাট উপজেলার নালুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। নিহতের সঙ্গে তার মামি-ভাগনে সম্পর্ক।

Manual7 Ad Code

 

নিহতের মেয়ে রুনা আক্তার জানান, তার মা ও পরিবারের সদস্যরা রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মায়ের চিৎকার শুনতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা। তাৎক্ষণিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual2 Ad Code

নিহতের ছেলে রতন মিয়া জানান, তার ফুফাতো ভাই শুক্কুর আলীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরোধ ছিল। কয়েকদিন আগে সেসব বিরোধের সমাধান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্কুর আলী তাদের বাড়িতে বেড়াতে আসে। মধ্যরাতে সে প্রতিশোধ নিতে রতনের মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

Manual2 Ad Code

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক আবিদুর রেজা জানান, নিহতের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী অজয় দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এছাড়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। অভিযুক্ত ভাগনে শুক্কুর আলীকে খোঁজা হচ্ছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code