সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, তান্ত্রিক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, তান্ত্রিক গ্রেপ্তার

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর রুহিয়াতে সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এক তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

 

Manual5 Ad Code

এরআগে রোববার (২০ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি কথিত তান্ত্রিক প্রকাশ বর্মন (ঝোল) কে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

প্রসঙ্গত, গত ৩ মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে কৌশলে তিন বছরের সন্তানসহ ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান তান্ত্রিক প্রকাশ ঝোল। সেখানে তাকে পূর্বপরিকল্পিত ভাবে রাতভর শারিরক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা৷ এরপর তাকে ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চায় তারা৷ এক পর্যায়ে মামলা করতে চাওয়ায় নানা রকম ভয়ভীতি দেখানো হয় তাকে৷ ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ওই নারী।

 

পরে ভূক্তভূগী নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক মোঃ গোলাম ফারুকের আদালতে এ মামলা দায়ের করেন।

 

মামলার প্রধান আসামী করা হয় রেল গেট কিপার শামিম ইসলামকে। অন্যান্য আসামীরা হলেন মেজর, এনামুল হক, উজ্জ্বল দাস ও গ্রেপ্তারকৃত কথিত তান্ত্রিক প্রকাশ ঝোল।

 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জণ রায় বলেন, ঘটনার পর থেকে পলাতক আছে মামলার অন্য আসামিরা। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েছে৷ শিঘ্রই বাকি আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code