ঘুমন্ত মামিকে হত্যা, ভাগনে-পুত্রবধূ গ্রেফতার

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২

ঘুমন্ত মামিকে হত্যা, ভাগনে-পুত্রবধূ গ্রেফতার

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগনিপাড়া গ্রামে মধ্যরাতে ঘুমন্ত মামি বিনা বেগমকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।সোমবার (২১ মার্চ) রাতে নিহত বিনা বেগমের স্বামী ইউসুফ আলী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

Manual8 Ad Code

 

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

 

Manual6 Ad Code

তিনি জানান, এ মামলায় এরইমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নিহত বিনা বেগমের ভাগনে চুনারুঘাট উপজেলার নালুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র শুক্কুর আলী ও বিনা বেগমের পুত্রবধূ সুবর্ণা বেগম। বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Manual8 Ad Code

 

ওসি আরো বলেন, এ ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করছে এবং আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। এর আগে সোমবার সকালে শুক্কুর আলী ও রাতে সুবর্ণাকে গ্রেফতার করে পুলিশ।

Manual6 Ad Code



গত রোববার রাতে বিনা বেগমকে নিজ ঘরে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় ভাগনে শুক্কুর আলী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই কারণ অনুসন্ধানে মাঠে নামে পুলিশ। অভিযান চালিয়ে প্রথমে গ্রেফতার করা হয় ভাগনে শুক্কুর আলীকে। প্রাথমিকভাবে নিজে হত্যাকাণ্ড ঘটানোর কথা পুলিশের কাছে স্বীকারও করেছে শুক্কুর।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code