সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জামাই ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ মার্চ) ভোররাতে উপজেলার বাঘারুক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাঘারুক এলাকার মৃত আব্দুর নুরের পুত্র আজিদ ও তার মেয়ের জামাই একই উপজেলার জুরিয়া এলাকার নুর মোহাম্মদের পুত্র হৃদয় মিয়া।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, জামাই ও শ্বশুর দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজাসহ মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক এনে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। আটকের সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে তাদের তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি