হাওরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২২

হাওরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলায় হাওরে মোটর পাম্পের মাধ্যমে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুখলেছ মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

 

বুধবার (৩০ মার্চ) বিকেলে শৈলজুড়া গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে। নিহত মুখলেছ মিয়া শৈলজুড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

 

Manual4 Ad Code

জানা গেছে, মুখলেছ মিয়া হাওরে মোটর পাম্পের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করে তার জমিতে সেচ দিয়ে আসছিলেন। বুধবার তার নিজ জমিতে সেচ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। খবর পেয়ে স্বজনরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে  গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual6 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, হাওরে সেচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মৃত্যু হয়েছে তার। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code