‘গণধর্ষণ’র পর তরুণীর হাত-পা বেঁধে সড়কের পাশে ফেলে দিলো ধর্ষকরা

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২

‘গণধর্ষণ’র পর তরুণীর হাত-পা বেঁধে সড়কের পাশে ফেলে দিলো ধর্ষকরা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
কাজের সন্ধানে আসা তুরুণীকে আটক রেখে জোরপূর্বক ‘গণধর্ষণ’ করে হাত-পা বেঁধে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে ফেলে দেয় ধর্ষণকারীরা। গত ২৫ মার্চ হবিগঞ্জের মাধবপুরে এ ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

 

বুধবার (৩০ মার্চ) এ ঘটনায় জড়িত দুই ধর্ষককে অলিপুরবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প’র আভিযানিক দল।

Manual8 Ad Code

 

র‌্যাব জানায়, গত ২৫ মার্চ চট্টগ্রাম থেকে কোম্পানিতে কাজের সন্ধানে আসা ওই তরুণীকে হবিগঞ্জের মাধবপুরে আটকে রেখে জোরপূর্বক গণধর্ষণ করে গ্রেপ্তার হওয়া দু’জন। ধর্ষণ শেষে ওই তরুনীর পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এক পর্যায়ে অসুস্থ তরুণীর গোঙানির শব্দ শুনে পথচারীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Manual4 Ad Code

 

এদিকে, গত ২৮ মার্চ ওই তরুণী সুস্থ হয়ে মঙ্গলবার (২৯ মার্চ) মাধবপুর থানায় হাজির হয়ে আসামীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে ঘটনার রহস্য উন্মোচন এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ তার গোয়েন্দা কার্যক্রম জোরদার করে। অবশেষে ৩০ মার্চ দুই ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মাধবপুর উপজেলার তাজপুর এলাকার বাসিন্দা মৃত মধু মিয়া’র ছেলে মো: রফিক মিয়া (৩০) ও একই শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চড় এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়া’র ছেলে মো: মহিবুর রহমান মামুন (২৫)।

 

র‌্যাব’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, ভিকটিমকে চাকুরি দেওয়ার নাম করে চট্টগ্রামের হাটহাজারী থেকে মাধবপুরে নিয়ে আসে তারা। সেখানে ভিকটিমকে একটি ভাড়া বাসায় আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করার পর হাত-পা বেঁধে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code