পাসপোর্ট অফিস থেকে দুই দালাল আটক

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২২

পাসপোর্ট অফিস থেকে দুই দালাল আটক

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (০২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।

Manual5 Ad Code

 

আটককৃতরা হলেন- বানিয়াচং উপজেলার ফতেহপুর গ্রামের কদর আলীর পুত্র খাইরুল ইসলাম ও শহরতলীর বড় বহুলা গ্রামের আব্দুর রশিদের পুত্র জাকির হোসেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

হবিগঞ্জ ডিবি পুলিশের (ওসি) আল আমিন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত পাসপোর্ট অফিসে দালালি করে আসছিল। তারা গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করতো। তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

রোববার (০৩ এপ্রিল) তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code