ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২২

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া পুরাতন কবরস্থান সংলগ্ন নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২ শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (১২ এপ্রিলৈ) বিকেলে ওই এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Manual2 Ad Code

নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম জানান, বিকেলে ৪ শিশু নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে কহর পাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সিয়াম (৯) ও একই গ্রামের মনুসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১১) এর মৃত্যু হয়। একই সাথে শাওন (১২) ও অপর এক শিশুকে জীবিত উদ্ধার করে ডুবুরি দল। শিশুদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ২ শিশুকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, ঘটনাটি মর্মান্তিক। বিষয়টি নোট করে রাখা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকাবাসী খুবই মর্মাহত। মৃত ২ শিশুর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান ঘটনাস্থলে পরিদর্শন শেষে মৃত ২ শিশুর পরিবারের সাথে দেখা করেন এবং তাদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code