সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষে আহত নাহিদ (১৮) মারা গেছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, নিউ মার্কেটে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নাহিদ নামে এক যুবক আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউয়ে ভর্তি ছিলেন। রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
তিনি আরও বলেন, সারা দিন আমরা তার পরিচয় নিশ্চিত করতে পারিনি, পরে তার পরিচয় পাওয়া যায়। তিনি এলিফ্যান্ট রোডের একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। অফিসে যাওয়ার সময় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৬) নামে গুরুতর আহত আরেক যুবক লাইফ সাপোর্টে রয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি