ঠাকুরগাঁওয়ে ২৬১২ পরিবার পাচ্ছে জমি-ঘর

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২

ঠাকুরগাঁওয়ে ২৬১২ পরিবার পাচ্ছে জমি-ঘর

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে জেলায় আরও ২ হাজার ৬১২ পরিবার পাচ্ছেন জমি ও নতুন ঘর। রোববার (২৪ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

 

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, মজিবর রহমান খান, শাহ্ মো: নাজমুল ইসলাম প্রমুখ।

 

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান জানান, জেলায় ৩য় পর্যায়ে মোট ২ হাজার ৬১২ জন ভূমিহীন প্রত্যেকজনে ২ শতক করে জমি ও ১টি করে ২রুম বিশিষ্ট আধাপাকা গৃহ পাবেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

উদ্বোধনযোগ্য গৃহ ১ হাজার ৪৬৬টি। এর মধ্যে সদর উপজেলায় ৭৫৫টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত গৃহের সংখ্যা ৩৪০টি, পীরগঞ্জ উপজেলায় ৬৪৮ টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ৪৪৮টি, রাণীশংকৈল উপজেলায় ৭৭৬টির মধ্যে প্রস্তুত ৩৫১টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৩ টির মধ্যে প্রস্তুত ৪৮টি ও হরিপুর উপজেলায় ৩৮০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ২৭৯টি।

 

মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায়, দরিদ্র শ্রেণির মানুষদের জন্য জমি ও নতুন ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানান জেলা প্রশাসক।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code