ব্রিজ ধ্বসে শ্রমিক নিহত, আহত ২০

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২

ব্রিজ ধ্বসে শ্রমিক নিহত, আহত ২০

Manual3 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি জেলার আসামবস্তি-কাপ্তাই রোডের মগবানে নির্মানাধীন ব্রীজ ধ্বসে এক শ্রমিকের মৃত্যু হেয়েছে। এ ঘটনায় আরও ২০ জন হয়েছেন। নিহত নির্মাণ শ্রমিকের নাম মো: রফিক (৩০)। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ব্রিজ ঢালাই দেয়ার পরে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আসামবস্তি-কাপ্তাই সড়কের মগবান এলাকায় ব্রীজস্ল্যাব’র ঢালাই কাজ করার সময় হঠাৎ করে ব্রীজটি ভেঙে পড়ে যায়। এ সময় সেখানে ৪০ জন শ্রমিক কাজ করছিল। ব্রীজটি ভেঙে পড়ার সাথে সাথে সকলে কংক্রিটের নিচে চাপা পড়ে তাৎক্ষণিক অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে।

Manual4 Ad Code

 

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টীমও এদের সাথে উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধারকৃত শ্রমিকদের ট্রাকে করে হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে জেনারেল হাসপাতালে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে রফিক নামে একজন শ্রমিককে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

এদিকে, বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বজনদের উপস্তিতি এক হৃদয়বিদার দৃশ্যের অবতারণা করে।

 

হাসপাতালে আসা শ্রমিক ও তাদের স্বজনরা ঘটনার জন্য ঠিকাদার এবং ব্রীজের কাজে নিয়োজিত মিস্ত্রিকে দায়ী করেন। তারা বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও কাজের গুণগত মানের কারণে ব্রীজে ঢালাই করা অবস্থায় ব্রীজটি ভেঙে পড়ে।

 

এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও নিন্মমানেরকাজের জন্য সিদ্ধহস্ত ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code