দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ’র সাবেক নেতা নিহত

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মে ১২, ২০২২

দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ’র সাবেক নেতা নিহত

Manual4 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির বরকল উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক ইউপিডিএফ’র এক সাবেক নেতা নিহত হয়েছে। নিহতের নাম লক্ষ্মী চন্দ্র চাকমা (৫০)। তিনি সুবলং ইউনিয়নের শীলছড়ি এলাকার বাসিন্দা।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, একদলঅস্ত্রধারী সন্ত্রাসী সুবলং ইউনিয়নের শীলছড়িতে বুধরাত রাতে নিহতের বাড়ি ঘীরে ফেলে। এরপর তার ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা কি কারনে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। ৬/৭ বছর আগে সে ইউপিডিএফ’র সাথে জড়িত থাকলেও বর্তমানে কৃষি কাজ করে জীবন নির্বাহ করছিল বলে নিহতের স্বজনরা জানিয়েছে।

 

সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারমান তরুন জ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, নিহত লক্ষী চন্দ্র চাকমা আগে ইউপিডিএফ এর কর্মী ছিলেন তবে বর্তমানে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। কি কারণে বা কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা এই মুহুর্তে বলা কঠিন বলে যোগ করেন তিনি।

 

এলাকায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আটকে সম্ভাব্য এলাকায় তল্লাশি চালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual4 Ad Code

 

বরকল থানার অফিস ইনচার্জ মো: নাসির উদ্দিন জানান, কি কারনে হত্যাকান্ড হয়েছে তা জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত করা হয়েছে।নিহতের আত্মীয়-স্বজন আসলে তাদেরকে লাশ বুঝিয়ে দেয়া হবে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code