গোপালগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৮

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

গোপালগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৮

Manual5 Ad Code

ছবি : সংগৃহীত


সুরমা মেইল ডেস্ক :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিলটন বাজার এলাকায় বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।

Manual5 Ad Code

 

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান বলেন, রাজিব পরিবহন নামে একটি বাস মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে তিনটি বাহনই দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। এরপর হাসপাতালে নেওয়ার পর সেখানে আরো একজন মারা যান।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় ৯ জনকে উদ্ধার করেছি।

 

Manual3 Ad Code

হাইওয়ে পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code