তক্ষককান্ডে লুটপাট-বাইক ছিনতাই: রক্তারক্তি, আটক ৩

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মে ২১, ২০২২

তক্ষককান্ডে লুটপাট-বাইক ছিনতাই: রক্তারক্তি, আটক ৩

Manual1 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির মানিকছড়ি এলাকায় তক্ষককান্ডে লুটপাট-বাইক ছিনতাই ও মারামারিতে ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ৩ পাচারকারীকে আটক করে তক্ষকসহ থানায় সোপর্দ করেছে। এরা হলো- আমীর হোসেন (৩৪), মঞ্জরুল আলম (৬০) ও মো. কামাল হোসেন (৫৫)।

Manual6 Ad Code

 

পুলিশ, হাসপাতাল, সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার দিনগত রাত আনুমানিক ৯টার দিকে তক্ষক পাচারকারী সিন্ডিকেট সদস্য আমীর হোসেন (৩৪), মঞ্জরুল আলম (৬০) ও মো. কামাল হোসেন (৫৫)’র নেতৃত্বে ৮/১০ জন সঙবদ্ধ হয়ে সদর উপজেলার মানিকছড়ি এলাকায় জয় বড়ুয়া (৩৬) ও মো. শাহজাহান (৩৫)’র ওপর হামলা চালিয়ে মোটরবাইক ছিনিয়ে নেয় ও টাকা-পয়সা লুটপাট করে। ঘটনার খবর পেয়ে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থল ঘীরে ফলে এবং আহতদের উদ্ধার করে। পালানোর সময় তিনজনে আটক করে। অন্যরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

Manual5 Ad Code

 

আহতরা জয় বড়ুয়া খাগড়াছড়ি জেলা পানখাইয়া পাড়া এলাকার বানু বড়ুয়ার ছেলে ও মো. শাহজাহান খাগড়াছড়ি সদরের মোঃ জাহাঙ্গীর’র ছেলে। এরা রাঙামাটির পুরাতন বাসস্ট্যান্ড এলাকার আবাসিক হোটেল প্রিন্স থেকে তক্ষক কিনে নিয়ে যাচ্ছিলো। রাঙামাটি শহরের চম্পক নগর’র বাসিন্দা আব্দুর রশিদ’র ছেলে আমীর হোসেন, ভোলার চর পটকার বাসিন্দা নুরুল ইসলাম’র ছেলে মো. কামার হোসেন ও ভোলা পৌর ১নং ওয়ার্ড’র বাসিন্দা মৃত জেবল হক মিয়া ছেলে পৌরসভার প্যানের মেয়র মঞ্জরুল আলম।

Manual8 Ad Code

 

অপরদিকে আটক তিনজনের দাবী-শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল প্রিন্স’র ২১৪ নং কক্ষে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টা থেকে ৭ টার সময় তক্ষক বেচাকেনার কথা বলে এসে তাদেরকে জিম্মি করে ফেলে। এরপর প্যানেল ভোলার মেয়র মঞ্জরুল আলম ব্রিফকেইস ভেঙে ২ লাখ ৩০ হাজার টাকা লুটপাট করে জয় বড়ুয়া ও শাহজাহান পালিয়ে যায়। মেয়র স্থানীয় পরিচিতদের সহায়তা তক্ষকসহ তাদেরকে ব্রিজ মানিকছড়ি এলাকায় মোটরবাইকের গতিরোধ করে ধরে গণপিটুনি দেয়। নিরাপত্তা বাহিনী তাদেরকে ভুলক্রমে আটক করেছে।

 

নিরাপত্তা বাহিনীর সাথে গিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার ও চিকিৎসা করান মানিকছড়ি পুলিশ ফাঁড়ী কর্মকর্তা এসআই মো. রমজান আলী। তিনি এ প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তক্ষকটি আলামত হিসেবে আছে। তদন্তের আগে বিস্তারিত বলা যাবে না।

 

Manual3 Ad Code

উল্লেখ্য, তক্ষককান্ডে তিনজন আটকের খবর ছড়িয়ে পড়তেই রাঙামাটি একাধিক আবাসিক হোটেলে তক্ষক, নারী, মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত কয়েকজন গডফাদার তাদের বিষয়টি মীমাংসার নামে আটকদের ছাড়িয়ে নিতে থানায় জড়ো হয়।

 

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code