সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন মানের ১০ লাখ জাল টাকাসহ ২ জনকে আটক করেছে। এরা হলো- মো. মিলন রহমান (২৮) ও মো.শাহ আলম (৫৫)।
পুলিশ জানিয়েছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ’র নের্তৃত্বে একটি বিশেষ অভিযানিক টীম গোপন তথ্যের ভিত্তিতে শহরের রিজার্ভ বাজারস্থ আবাসিক হোটেল ‘লেক ভিউ’তে অভিযান চালিয়ে ১০ লাখ জাল টাকাসহ দু’জনকে আটক করতে সক্ষম হয়।
গোয়েন্দা অভিযানে আটকক মো. মিলন রহমান’র বাড়ী রাজশাহীর বাঘমারা ও মো: শাহ আলম’র বাড়ি নরসিংদী বলে জানিয়েছে পুলিশ’র গোয়েন্দা বিশাখা ডিবি। অভিযান চলাকালে ডিবির উপস্থিতি টের পেয়ে আরো দু’সহযোগী পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার নোটের ১০টি বান্ডির দেখতে পেয়ে সেগুলো জাল নোট হিসেবে নিশ্চিত হয়ে জব্ধ করে। আটককৃত তথ্যে জানা যায় পালিয়ে যাওয়া অপর দুইজন হলেন, আমির হোসেন ও মো. ফখরুল হাসান।
রোববার দিনগত রাত সাড়ে ১২টার সময় আটক দু’জনের বিরুদ্ধে ডিবি এসআই নুরে আলম বাদী হয়ে সোমবার রাঙামাটি কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ১২, ২৩/০৫/২০২২খ্রি:। জাল টাকাসহ আটক দু’ জনকে আদালতে তোলা বিজ্ঞ আদালত জেলে প্রেরণ করেন।
জেলা গোয়েন্দা শাখার অফিস ইনচার্জ এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক দু’জনকে আটকে অভিযান চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি