হুজির প্রতিষ্ঠাতা ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হাই গ্রেপ্তার

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২২

হুজির প্রতিষ্ঠাতা ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হাই গ্রেপ্তার

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদের (হুজি-বি) সাবেক আমির ও প্রতিষ্ঠাতা সদস্য মুফতি আবদুল হাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

বুধবার (২৫ মে) সন্ধ্যায় র‍্যাব-২ এর একটি দল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

র‍্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (গণমাধ্যম) আ ন ম ইমরান খান আবদুল হাইকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জঙ্গিগোষ্ঠী হরকাতুল জিহাদের (হুজি-বি) সাবেক আমির ও প্রতিষ্ঠাতা সদস্য মুফতি আবদুল হাই।

Manual3 Ad Code

 

তিনি রমনার বটমূলে বোমা হামলা এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। ওই মামলায় ২০২১ সালে ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ ছাড়া ২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code