সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ট্রাক-মোটরবাইক সংঘর্ষে পপি চাকমা (২৫) নামে নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত মোটরবাইক চালক ওলবিন চাকমাকে (২৮) রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার (২৫ মে) রাত আনুমানিক ৯টায় নানিয়ারচর উপজেলার ঘীলাছড়ির কলগ পাড়া সংলগ্ন রাঙামাটি – খাগড়াছড়ি সড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক আরোহী পপি চাকমা ঘটনাস্থলেই নিহত হয়েছে। তিনি দূর্ঘটনা কবলিত মোটরবাইক চালক ও লবিন চাকমার স্ত্রী। তারা উভয়ই খাগড়াছড়ি জেলা সদরের বাবুছড়ার বাসিন্দা।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ঘটনাটি রাত ৯টার দিকে ঘিলাছড়ি বাজারের অনতিদূরের যাত্রী ছাউনির কাছে দুর্ঘটনা ঘটে। এ ঘটনার আইনী প্রক্রিয়া চলছে। লাশ থানায় নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি